মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬

আইএস বধূ শামিমার সাথে দেখা করতে পারছেন না আইনজীবী

আইএস বধূ শামিমার সাথে দেখা করতে পারছেন না আইনজীবী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের বেথন্যালগ্রিন থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামিমা বেগমের আইনজীবীকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে সিরিয়ার ক্যাম্পে আশ্রয়প্রাপ্ত শামিমার আইনজীবী তাসনিম আকুনজি রোববার জানান, মার্কিন সমর্থনপুষ্ট কুর্দিশ বাহিনী তাকে তার মক্কেলের সঙ্গে সাক্ষাতে বাধা দিচ্ছে। এর ফলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শামিমার নাগরিত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আকুনজি জানান, উত্তর সিরিয়ার আল–রোজ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে চাইলে সেখানে গিয়ে তিনি কুর্দিশ বাহিনী এসডিএফ’র দ্বারা বাধাপ্রাপ্ত হন।

তারা তাকে জানায়, আশ্রয়কেন্দ্রের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তীতে, আশ্রয়কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা এসডিএফ ইন্টেলিজেন্স কর্মকর্তার সঙ্গে দেখা করে পরিস্থিতি জানালেও প্রবেশ করতে দেওয়া হয়নি।

আকুনজি বলেন, শামিমাকে এই মুহূর্তে করণীয় বিষয়ে আইনি পরামর্শ দিতে এবং তার কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর নিতে আশ্রয়কেন্দ্রের ভেতরে প্রবেশ করা তার জন্য অত্যন্ত জরুরি হলেও কিছুই করতে পারছেন না তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026