শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

শাহী ঈদগাহ প্রবাসী ইউকের নতুন কমিটি গঠন

শাহী ঈদগাহ প্রবাসী ইউকের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরের শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা সাপেক্ষে সকলের মতামতের ভিত্তিতে আলিমুজ্জামানকে সভাপতি, মাহবুব আহমদকে সাধারণ সম্পাদক ও পারভেজ কোরেশীকে ট্রেজারার করে সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

 

মঙ্গলবার ১৯ মার্চ ইষ্ট লন্ডনের নিডা হাউসে শাহী ঈদগাহ প্রবাসী সমিতির বিদায়ী সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আলিমুজ্জামানের পরিচালনায় সাধারন সভা অনুষ্টিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ বদরুজ্জামান সেলিম, রাজনীতিবিদ সাজিদুর রহমান ফারুক, মুহাম্মদ শওকত আহমেদ, সৈয়দ হাসান আহমদ, শাহরিয়ার সিদ্দিকী মান্না, মিজানুর রহমান মিজান প্রমুখ।

 

বৃটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক শাহী ঈদগার প্রবাসী বৃন্দের উপস্তিতিতে অনুষ্ঠান টি প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শেষ পর্বে কমিটি পুনর্গঠনের লক্ষে সর্বসম্মতিক্রমে আলিমুজ্জামানকে সভাপতি, মাহবুব আহমেদকে সাধারণ সম্পাদক, পারভেজ কোরেশিকে ট্রেজারারের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

উল্লেখ্য, শাহী ঈদগাহ প্রবাসী সমিতি প্রায় ২৫ বছর থেকে দীর্ঘ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026