শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

পীর হবিব ফাউন্ডেশন ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পীর হবিব ফাউন্ডেশন ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও মহান মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক প্রয়াত জননেতা পীর হবিবুর রহমানের নামে গঠিত পীর হবিব ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে ২০ মার্চ লন্ডনে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় I

ফাউন্ডেশনের সভাপতি আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় ফাউডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয় I

সভায় আগত সবাই এক বাক্যে বলেন, তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

সভায় আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি এম এ করিম, পীর হবিবুর রহমানের পুত্র মনজুর হোসেন,ট্রেজারার শামীম আহমেদ,সহ ট্রেজারার ইসমাইল হোসেন লিটন, অর্গানাইজিং সেক্রেটারি আখলাকুন নবী চৌধুরী জুয়েল, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ইব্রাহিম খলিল, কার্যকরী পর্ষদের সদস্য নাসির উদ্দিন খান সেবুল ও পীর হবিবুর রহমানের পুত্র মুজাফফর হোসেনI




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026