শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

ইমিগ্রেন্টদের নিয়ে ইউকেবি‘এর নীতির প্রতিবাদে ইস্ট লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ইমিগ্রেন্টদের নিয়ে ইউকেবি‘এর নীতির প্রতিবাদে ইস্ট লন্ডনে বিক্ষোভ সমাবেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ইমিগ্রেন্ট ঠেকাতে হোম অফিস প্রতি সপ্তাহে অভিবাসী রোগীর অভিবাসনের অবস্থা জানতে এনএইচএস এর জানতে চায়।

আর এর প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদের বাইরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা একটি স্মারকলিপি হাসপাতালের ট্রাস্টের প্রধান উইলিয়াম আল উইন এর কাছে দাখিল করেন।

আন্দোলনকারীরা মনে করেন এর ফলে মানবাধিকার লংঘিত হচ্ছে। রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছে না। তাদের কাছে অর্থ চাওয়া হলে তারা মানসিকভাবে বিপর্যস্থ হচ্ছে।

তাদের দাবী অনুযায়ী, তথ্য চাওয়া বন্ধ করা। ইমিগ্রেন্টদের কাছ থেকে অর্থ নিয়ে চিকিৎসার প্রতিবাদ এবং সরকারের এই অযুক্তিক দাবীর প্রতি সহযোগিতা না করতে এনএইচএস এর প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ করে সেইভ দা এনএইচএস নামক সংগঠনসহ কয়েকটি মানবাধিকার সংগঠন।

 সরকারের চাপিয়ে দেয়া অযুক্তিক দাবী মেনে না দিতে এনএইচএস এর প্রতি আহবান জানানো হয়। পরে বিক্ষোভকারীরা হোয়াইটচ্যাপেল প্রদক্ষিন করে রয়েল লন্ডন হাসপাতালে গিয়ে সমবেত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026