শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুরু হয়েছে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে দেশটির ৫ কোটি নাগরিক প্রথমবারের মতো তাদের ভোট প্রদান করছেন। বিবিসি, এনডিটিভি, ইয়ন
স্থানীয় সময় সকাল ৮টায় থাইল্যান্ডের ৯৩ হাজার কেন্দ্রে এক সঙ্গে ভোট গ্রহণ শুরু হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে থাই পার্লামেন্টের নি¤œকক্ষের ৫শ সদস্য নির্বাচিত হলেও সংবিধান অনুযায়ী ২৫০জন সিনেট সদস্য নিয়োগ দেবে দেশটির সামরিক বাহিনী।
এদিকে, এক বিবৃতিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সঙ্গে প্রত্যেক ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির রাজা মহা ভজিরালঙ্কর্ন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি জনগণকে জাতীয় নির্বাচনে উত্তম প্রার্থীকেই সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে।
দিনভর ভোটগ্রহণ শেষে আজই হয়তো ফলাফল ঘোষণা করা হবে, তবে সরকার গঠনের জন্য অপেক্ষা করতে হবে রাজনৈতিক জোট গঠন ও অভ্যন্তরীণ আলোচনা শেষ হওয়া পর্যন্ত।
যদিও সংবিধান অনুযায়ী, নিম্নকক্ষের ১২৬ ভোট পেলেই থাই সামরিক বাহিনী মনোনিত প্রার্থী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আবারো তার পদে নিযুক্ত হবেন। এবং এটি সম্ভব না হলে ক্ষমতাসীন জোটও একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবে। প্রসঙ্গত, জোটের মনোনিত ব্যক্তি পার্লামেন্ট সদস্য না হলেও চলবে।