রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪

একজনের জেলদন্ড জেরেমি করবিনের মাথায় ডিম ভাঙ্গায়

একজনের জেলদন্ড জেরেমি করবিনের মাথায় ডিম ভাঙ্গায়

শীর্ষবিন্দু নিউজ: এবার ডিম আক্রমণের শিকার হলেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। ব্রেক্সিটের সমর্থনে আয়োজিত একটি মিছিল থেকে করবিনকে ডিম ছুঁড়ে মারার জন্য জন মরফিকে ২৮ দিনের জেল দেয়া হয়েছে বলে ম্যাজিস্ট্রেট এমা আরবুথনট সোমবার জানিয়েছেন। এনডিটিভি, রয়টার্স

আরবুথনট বলেন, বিচারের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করা হয়েছে। কারণ ৩১ বছর বয়সী মরফির আক্রমণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাতের সামিল।

করবিন উত্তর লন্ডনে তার নির্বাচনী এলাকায় ফিন্সবারি পার্কের একটি মসজিদ পরিদর্শনে গেলে তার ওপর ডিম ছুঁড়ে মারা হয়। হামলার বিষয়ে আদালতে পেশ করা অভিযোগে করবিন বলেন, আমি এতে হতভম্ব ও বিস্মিত হয়েছি। এই ধরনের হামলা নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে জনগণের বৈরিতার জন্ম দেবে অথচ তারাই প্রতিনিধিদের নির্বাচিত করেছে। তাই আমরা বিষয়টি পুনর্বিবেচনা করবো এবং আমার নিরাপত্তা বৃদ্ধি করবো।

উল্লেখ্য, ফিন্সবারি পার্কের এই মসজিদটি ২০১৭ সালের জুনে মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলো। তখন একজন ভ্যান চালক মুসুল্লিদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে একজনকে হত্যাসহ বেশ কয়েকজনকে আহত করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026