রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট বাতৌফ্লিকা

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট বাতৌফ্লিকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নি্েুজ ডেস্ক: গণবিক্ষোভের মুখে ২০ বছরের শাসনের অবসান ঘটালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বাতৌফ্লিকা। প্রায় ৬ বছর ধরে অসুস্থ থাকা এই নেতা ২৮ এপ্রিলের আগেই পদত্যাগ করবেন বলে গত সোমবার ঘোষণা করেছিলেন। রয়টার্স

পদত্যাগের পর এক বিবৃতিতে বাতৌফ্লিকা বলেন, আমি চলমান অস্থিরতার অবসান ঘটাতেই ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মূলত ২০১৩ সালে স্ট্রোক করার পর আমি অসুস্থ হয়ে পড়ি এবং যোগাযোগের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ি।

বাতৌফ্লিকার পদত্যাগের দাবিতে আলজেরিয়ায় প্রায় দেড়মাস ধরে বিক্ষোভ করে আসছে দেশটির তরুণরা। তাদের দাবিতে সমর্থন দিয়ে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্টকে ক্ষমতার অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছিলো।

মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেয়ার পরও আলজেরিয়ার রাজধানীতে ব্যাপক মিছিল হয়েছে। সেখানে আবারো তরুণরা মাথায় ক্যাপ পরে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগে আনন্দ র‌্যালি করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আলজেরিয়ার সাংবিধানিক কাউন্সিলের প্রধানের কাছে বাতৌফ্লিকা তার পদত্যাগ পত্র জমা দিচ্ছেন।

সেসময় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান আব্দেলকাদের বেনসালাহও উপস্থিত ছিলেন। বেনসালাহ আগামী ৯০ দিনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত দেশটির প্রধানের দায়িত্ব পালন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026