শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

লন্ডনে গোলাপঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের সভা অনুষ্টিত

লন্ডনে গোলাপঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের সভা অনুষ্টিত

লন্ডনে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে ট্রাষ্টের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বাইছ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ও তরুণ সমাজসেবক আব্দুল বাছির এর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের ট্রাস্টিশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ।

লন্ডন ছাড়া ও লুটন সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের বিপুল সংখ্যক ট্রাষ্টি ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে পুরো সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় গোলাপগঞ্জ উপজেলার মরহুম ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল।

এরপর সাধারন সম্পাদক বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ জবরুল ইসলাম রনি আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সংবিধান সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভা শেষে হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026