মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬

কোরআন শরীফের আলোকে নির্মিত ফ্রি পার্ক চালু করলো দুবাই (ভিডিও)

কোরআন শরীফের আলোকে নির্মিত ফ্রি পার্ক চালু করলো দুবাই (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো পবিত্র কোরআন শরীফের আলোকে নির্মিত এক পার্ক চালু করলো দুবাই। আল কোরআন নামের এই উদ্যানটি শুক্রবার দুবাইয়ের আলখাওয়ানীজ অঞ্চলে উদ্বোধন হয়েছে।

আকর্ষণীয় এই পার্কে প্রবেশে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইসলাম ধর্ম ছাড়াও অন্যান ধর্মানুসারী ও সংকৃতির মানুষের কাছে এর সৌন্দর্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

প্রায় ৬০ হেক্টর জমির ওপর গড়ে ওঠা এই পার্কের মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোরানে বর্ণিত বিভিন্ন বিষয়। কোরানে উল্লিখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে এই পার্কে। এর পাশাপাশি তৈরি করা হয়েছে কৃত্রিম রদ। আর প্রতিটি নির্মাণের পাশে লিখে দেয়া রয়েছে প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা।

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হয়েছে ডিজিটাল থ্রিয়েটার। যেখানে প্রদর্শন করা হবে ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও চিত্র। কোরআন পার্কে আরো রয়েছে আর্কষণীয় ফটক, ঝরনা, গ্লাস বিল্ডিং, মরুদ্যান, রানিংট্রেক, সাইকেলট্রেকসহ নানা ধরনের স্থাপনা ও আয়োজন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026