শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭

রুশরা দুই জোড়ার বেশি জুতা কিনতে পারেন না বছরে

রুশরা দুই জোড়ার বেশি জুতা কিনতে পারেন না বছরে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: অর্থাভাবে বছরে দুই জোড়ার বেশি নতুন জুতা কিনতে পারেন না রাশিয়ার এক-তৃতীয়াংশ নাগরিক। পরিসংখ্যান সংস্থা রসট্যাটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

রসট্যাট প্রতি দুই বছর অন্তর অন্তর রাশিয়ায় জীবনযাপনের মান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। রাশিয়ার প্রায় ৬০ হাজার বাড়ির ওপর জরিপ চালিয়ে তারা এই তথ্য প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, তাদের জরিপ করা বাড়ির ব্যক্তিরা বছরে দুই জোড়ার বেশি নতুন জুতা কিনতে পারেন না। এ ছাড়া মাসের শেষে নিত্যচাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ৮০ শতাংশ রুশ পরিবারকে। তবে রসট্যাটের ওই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে রুশ সরকার।

ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক বক্তব্যে বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় রুশদের আর্থিক উন্নয়ন ঘটেছে। কিন্তু তিনি এ তথ্য বুঝে ওঠতে পারছেন না।

তিনি জানান, এই তথ্য কোন জায়গার? এসব বিষয়ে রসট্যাট ব্যাখ্যা দিলে তিনি খুশি হবেন। জুতা কেনার তথ্য ছাড়াও রসট্যাটের প্রতিবেদনে জরিপে অংশগ্রহণকারীদের ১০ শতাংশ সপ্তাহে তিন বেলার বেশি মাংস বা মাছ খেতে পারেন না; ১২.৬ শতাংশ বাড়ির ভেতরে হয়তো একটি করে টয়লেট রয়েছে বা বাড়ির বাইরে টয়লেট রয়েছে। এ ছাড়া ৫২.৯ শতাংশ বাড়ির সদস্যরা অপ্রত্যাশিত খরচ বহন করতে পারেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025