বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০

৭০ হাজার মার্কিন ডলার নিয়ে এক বাংলাদেশি গ্রেফতার কলকাতা বিমানবন্দরে

৭০ হাজার মার্কিন ডলার নিয়ে এক বাংলাদেশি গ্রেফতার কলকাতা বিমানবন্দরে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কেন এত টাকা নিয়ে সে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। ভারতের সিআইএসএফ কর্তারা তাকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিল আব্দুল শোভান।

শুল্ক দফতরের এক কর্তা এই কথা জানান সংবাদসংস্থা পিটিআইকে। তিনি আরও জানান, আব্দুল শোভান নামে ৩৭ বছরের ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লাখ ৪২ হাজার টাকা।

ওই অর্থ তার ব্যাগের একটি চোরাপকেটে রাখা ছিল। আটটি টাকার বান্ডিল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিল আব্দুল শোভান। তার লক্ষ্য ছিল ঢাকার বিমান ধরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026