রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩

সন্তান প্রসবকালে পুরুষ চিকিৎসকদের থাকতে বারণ করলেন মেগান

সন্তান প্রসবকালে পুরুষ চিকিৎসকদের থাকতে বারণ করলেন মেগান

শীর্ষবিন্দু নিউজ: প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল তার সন্তান জন্মদান তত্ত্বাবধানের সময় চিকিৎসকদের দল থেকে পুরুষ চিকিৎসকদের আসতে বারণ করে দিয়েছেন। রাজপরিবারের প্রথা ভেঙ্গে প্রথমবারের মত মেগান হাসপাতালে না যেয়ে তার স্বামী প্রিন্স হ্যারিকে নিয়ে পাঁচতারকা হোটেল

হেকফিল্ডে উঠেছেন। তিন দিনের জন্যে হ্যারিকে হোটেল ভাড়া গুণতে হবে ৩৩ হাজার পাউন্ড। এরই মধ্যে প্রিন্স হ্যারির শাশুড়ি লসএঞ্জেলস থেকে উড়ে তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

কিন্তু মেগানের সন্তান জন্মদানের তত্ত্বাবধানে যেসব গাইনোক্লোজিস্ট রয়েছেন তাদের মধ্যে পুরুষ চিকিৎসকদের অনুমোদন দেননি মেগান। মেগান সাফ বলে দিয়েছেন সেখানে পুরুষ চিকিৎসকদের কোনো প্রয়োজন নেই। সেদিক থেকে ফের রাজকীয় রীতি ভাঙলেন মেগান। দি সান/ ডেইলি মেইল

৩৭ বছরের ব্রিটিশ রাজবধূ মেগান চান সন্তান জন্মদানের সময় ও পরে পরিচর্যার সময় শুধু নারী চিকিৎসকরাই তার পাশে থাকুক। এতদিন ব্রিটিশ রাজপরিবারে কারো সন্তান জন্মদানের সময় এ ধরনের চিকিৎসকদলের নেতৃত্ব দিতেন এ্যালান ফার্থিন ও গাই থরপি-বিসটন। তাদের বদলে এবার মেগানের জন্যে থাকছেন নাম না জানা একজন নারী চিকিৎসক। তবে এ ব্যাপারে রাজপরিবারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026