বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭

রমজানে ভতুর্কিতে পণ্য বিক্রি সঙ্গে ফ্রি হোম ডেলিভারী

রমজানে ভতুর্কিতে পণ্য বিক্রি সঙ্গে ফ্রি হোম ডেলিভারী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: রমজানে খাবার পণ্যে ভতুর্কি সুবিধা দেবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া পণ্য ক্রয়ের পর হোম ডেলিভারী সুবিধাও দেয়া হবে সরকারের পক্ষ থেকে। দেশটির তিনটি শহরের পৌরসভার অর্ন্তভূক্ত এলাকার বাসিন্দারা এসব সুবিধা পাবেন।

শহরগুলো হলো- আবু ধাবিত, আল দাফরা ও আল আইন। ‘স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এসব পণ্য কিনতে পারবেন নাগরিকরা।

এই ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা। নাগরিকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে এসব সুবিধা নিতে পারবেন। এতে তাদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। তারা কোনো প্রকার আইডি কার্ড বা ডকুমেন্ট ছাড়াই এসব সেবা পাবেন।

১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় রাখা হয়েছে। ৬টি খাদ্যভাণ্ডার থেকে খাদ্যপণ্যগুলো সরবরাহ করা হবে। এ জন্য রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আর এই বর্ধিত চাহিদা মেটাতে ১০০০ হাজার টনেরও বেশি চাল মজুত করা হয়েছে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2012-2026