শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে দেশটির প্রধান বিরোধীদল লেবার পার্টির সঙ্গে সংলাপে দুইপক্ষেরই ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যদিও মে’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মোটেও নমনীয় নন। এএফপি
মে’র ব্রেক্সিট প্রস্তাব ব্রিটিশ এমপি’দের তিন দফা প্রত্যাখ্যানের ঘটনার জেরে পটপরিবর্তনের শেষ উপায় হিসেবে অনেকটা খড়–কুটো আঁকড়ে ধরার মতই লেবার পার্টির কাছ থেকে সম্মতি আদায়ে সংলাপের আহ্বান জানান মে। অবশ্য তার নিজদলের পক্ষ থেকেই এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন একাধিক নেতা।
রোববার এক ভিডিও–বার্তায় মে বলেন, ‘আমাদের ব্রেক্সিট নিয়ে অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তাই আমরা পার্লামেন্টে সম্মতি আদায়ে নতুন নতুন পন্থা অনুসন্ধান করছি। আর তারই একটি এই আন্তঃদলীয় সংলাপ। নৈতিকভাবে আমি লেবার পার্টির অনেককিছুর সাথেই ভিন্নমত পোষণ করি।
তবে ব্রেক্সিট বিষয়ে আমার মনে হয় অনেক কিছুই রয়েছে যেখানে আমরা দু’পক্ষই সম্মত হতে পারি..আর ঠিক সেকারণেই আমরা কথা বলছি। এর আরেকটি বিষয়ও বিশেষভাবে গুরুত্ববাহী যে আমাদের দু’পক্ষকেই যথেষ্ট পরিমাণে ছাড় দিতে প্রস্তুত থাকতে হবে।’