শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জার্সি বিতরণ ও নৈশভোজ

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জার্সি বিতরণ ও নৈশভোজ

লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার জেনারেল সেক্রেটারি ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী সম্প্রতি সিলেটের চৌকুষ ব্যাডমিন্টন অ্যাকাডেমির খেলোয়াড়দের চব্বিশটি ব্যাডমিন্টন জার্সি ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দিয়েছেন।

এ সময় তিনি খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তাদের উৎসাহ যোগানের জন্য সকল প্রকার খেলার সামগ্রী প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে যারা দুর্বল এবং দরিদ্র, তাদের ভবিষ্যতের উন্নতির মনোযোগ দেয়া কথা বলেন।

চৌকুষ ব্যাডমিন্টন অ্যাকাডেমি সিলেটের ডিরেক্টর ও কোচ মাহফুজ আল মামুন, শ্রীমতি চৌধুরীর ও একাডেমির সকল সদস্যবৃন্দ তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্য ও সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী

প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতে তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাব ও চৌকুষ ব্যাডমিন্টন অ্যাকাডেমি লন্ডন সিলেটের মধ্যে সেতুবন্ধ কাজ করবে, উভয় ক্লাবের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও খেলার প্রতিযোগিতা বাড়বে।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও এডভাইজার সাবেক কাউন্সিলর আব্দুল আসাদ এর মত অভিজ্ঞ ব্যাক্তিবর্গদের নেতৃত্বে আমাদের ক্লাবটি সুন্দর ও সুসৃঙ্খল ভাবে চালিয়ে যাওয়ার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছে বলে উল্লেখ করেন।

এদিকে গত বুধবার পূর্ব লন্ডনের একটি গ্রিল হাউসে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ক্লাবের সকল সদস্যদের নিয়ে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে এক নৈশ ভোজ ও বিনোদনের আয়োজন করা হয়।

লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব “তাকওয়ার” চেয়ারম্যান ও বিশিষ্ট্য কমিনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র আল কুরআন থেকে ব্যাখ্যা সহ সুন্দর সুরেলা কণ্ঠে তেলাওয়াত করেন গ্রসভেনোর হলের খতিব কারি হাফেজ শাহ মুসাদ্দেক আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ম্যানেজার সালেহ আহমেদ, এসিস্টেন্ট সেক্রেটারি এস জুনেদ আহমেদ, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আলতাফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি শাহ মুহাম্মদ মুসাদ্দিক আলী, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি নির্বাহী মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মুন্না মিয়া, জামির উদ্দিন প্রমুখ।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ক্লাবের সকল সদস্যের উদ্দেশে তার স্বাগত বক্তব্যে বলেন অল্পদিনের ব্যাবধানে সারা ব্রিটেন জুড়ে তাকওয়া ক্লাবের ব্যাপক সুনাম ছড়িয়ে গেছে, তা একমাত্র সম্ভব হয়েছে ক্লাবের সদস্যদের আন্তরিকতা ও ঐক্যের কারণে।

ইতিমধ্যে প্রায় প্রতিটি প্রতিযোগিতায় তাকওয়া ক্লাবের সদস্যরা বিজয় নিচ্ছিত করে ট্রপি হাতে তুলে ক্লাবের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেছে. অতিথির সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে আরো ভালো প্রতিযোগিতার জন্য উন্নত প্রশিক্ষণের পাশাপাশি আগামী মাস থেকে একটি লীগ খেলায় অংশ গ্রহণ করবে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব এর সদস্যরা. খেলার মান আরো উন্নত ও গতিশীল করার জন্য নিয়মিত প্রশিক্ষণ নেয়ার জন্য ক্লাবের সদসদেরকে আহবান জানান হয়।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব এর জেনারেল সেক্রেটারি ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী সম্প্রতি সিলেটের চৌকুষ ব্যাডমিন্টন অ্যাকাডেমির খেলোয়াড়দেরকে খেলার সামগ্রী উপহার দিয়ে ক্লাবকে আলোকিত করেছেন। এজন্য তাকওয়া ক্লাবের পক্ষ থেকে ফারুক ফুয়াদ চৌধুরীকে অভিনন্দন জানান হয়।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026