মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬

আইএস বধূ শামীমার জেলদন্ড লন্ডনে ফিরলেই

আইএস বধূ শামীমার জেলদন্ড লন্ডনে ফিরলেই

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: সন্ত্রাস দমন আইনে ব্রিটেনে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে আইএস জঙ্গিবধূ শামীমা বা তার স্বামী নেদারল্যান্ডের নাগরিক কিংবা যারা এ ধরণের যুদ্ধে আইএস জঙ্গিদের পক্ষে গিয়েছে তারা দেশটিতে ফিরলে ১০ বছর জেল হবে।

এ আইনের নাম দেয়া হয়েছে ‘শামীমা’স ল’। দি কাউন্টার-টেররিজম এন্ড বর্ডার সিকিউরিটি এ্যাক্ট ২০১৯ এর অধীনে এ আইনটি করা হয়। কোনো ব্রিটিশ নাগরিক দেশের বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত বা কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর পক্ষে লড়াই করলে আইনে তার সাজা হবে।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, এ আইন অনুসারে কাজ করবে পুলিশ। তবে শামীমা কিশোরী থাকার সময় আইএস’এ যোগ দেয় বলে তার বিরুদ্ধে এআইন কার্যকর করা যাবে কি না তা নিয়ে বিতর্ক রয়ে গেছে।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এপর্যন্ত ৯’শ তরুণ তরুণীর খোঁজ পাওয়া গেছে যারা আইএস’এ যোগ দিয়েছে। এদের মধ্যে শতাধিক তরুণী রয়েছে। এপর্যন্ত তাদের ৪০ শতাংশ ব্রিটেনে ফিরে আসতে সমর্থ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026