রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪

বার্মিংহাম থেকে বাংলাদেশে সরাসরি বিমানের ফ্লাইট বাস্থবায়ন পরিষদ বার্মিংহাম-মিডল্যান্ড এর কমিটি গঠন

বার্মিংহাম থেকে বাংলাদেশে সরাসরি বিমানের ফ্লাইট বাস্থবায়ন পরিষদ বার্মিংহাম-মিডল্যান্ড এর কমিটি গঠন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক:: বার্মিংহাম বাসির দীর্ঘিদিনের দাবি বার্মিংহাম থেকে বাংলাদেশ সরাসরি বিমানের ফ্লাইট চালুর দাবীতে আন্দোলরত ক্যাম্পেইন কমিটির সাধারণ সভা গতকাল স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজন করা হয় ও এই কার্যক্রমকে বেগবান করে চালিয়ে যাওয়ার জন্য একটি কমিটি গঠন করা।

বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ ও বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদকে উপদেষ্টা করে সভায় সর্বসম্মতি ক্রমে সাংবাদিক জিয়া তালুকদারকে আহবায়ক ও সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ওয়াহিদ দুলালকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুন্ম আহবায়ক হিসেবে আছেন সাহিদুর রহমান সুহেল, সাইফুর রাজা চৌধুরী পথিক, বাহার উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ লিমন, এছাড়া সদস্য হিসেবে আছেন আতিকুর রহমান আতিক, এবি চৌধুরী অপু, মোহাম্মদ আলী ও উবায়দুল কবির খোকন। কমিটিতে বার্মিংহাম তথা মিডল্যান্ডসের কমিউনিটি নেতৃবৃন্দকে উপদেষ্টা ও সদস্য হিসেবে রাখা হবে বলে সিদ্বান্ত নেয়া হয়।

এছাড়া ও গণস্বাক্ষর কর্মসুচি অব্যাহত রেখে অনতিবিলম্বে কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। কমিটির কর্মসূচি হিসেবে ইতিমধ্যে গণসাক্ষর কর্মসূচি শুরু হয়েছে এবং নবগঠিত কমিটির পক্ষ থেকে বার্মিংহাম বাসীকে দলমতের উর্ধে উঠে একযোগে আন্দোলনে নামার আহবান জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026