রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২১

গ্রিসে বাংলাদেশীসহ ৫৯ জন অবৈধ অভিবাসী আটক

গ্রিসে বাংলাদেশীসহ ৫৯ জন অবৈধ অভিবাসী আটক

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: গ্রিসে বাংলাদেশীসহ ৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।শুক্রবার থেসালোনিকি শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বের একটি মহাসড়কে অভিবাসীবোঝাই ট্রাক থেকে তাদের আটক করা হয়।

ওই অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকলেও নিশ্চিতভাবে তাদের সংখ্যা জানা যায়নি। শনিবার গ্রিস পুলিশ জানায়, ট্রাকটিতে থাকা কয়েকটি বক্সের পেছনেই অভিবাসীরা লুকিয়ে ছিলেন।

এদের মধ্যে প্রায় অর্ধেকই সোমালিয়ার নাগরিক। বাকিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ফিলিস্তিন এবং সুদানের নাগরিক রয়েছেন।

পুলিশ আরও জানায়, ট্রাকটিতে বুলগেরিয়া থেকে চুরি হওয়া একটি নম্বরপ্লেট লাগানো ছিল। চুরি হওয়া এ লাইসেন্স প্লেটটি সম্পর্কে আগেই অবগত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। সে সূত্র ধরেই তাদের আটক করা হয়েছে।

এর আগে তুরস্ক থেকে নৌকা করে গ্রিসে এসেছে বলে উদ্ধার হওয়া অভিবাসীরা পুলিশকে জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026