মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯

মোটা অংকের আইএমএফ ঋণ পেতে অ্যাসাঞ্জকে বিক্রি করেছে ইকুয়েডর: বাবার অভিযোগ

মোটা অংকের আইএমএফ ঋণ পেতে অ্যাসাঞ্জকে বিক্রি করেছে ইকুয়েডর: বাবার অভিযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মোটা অংকের ঋণ অনুদান পেতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিক্রি করেছে ইকুয়েডর। অ্যাসাঞ্জের বাবা জন শিপটন সিক্সটি মিনিট অস্ট্রেলিয়া’র সঙ্গে এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া আপনি কখনোই আইএমএফএর ঋণ পাবেন না। জুলিয়ানকে দূতাবাস থেকে বের করতে এই সমঝোতাই কাজ করেছে।’ তিনি আরো বলেন, ‘ইকুয়েডরের নিজস্ব মুদ্রা নেই। তারা মার্কিন ডলার ব্যবহার করে।

আরটির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইকুয়েডর আইএমএফ এর মধ্যে ৪ হাজার ২০০ কোটি ডলারের ঋণ চুক্তি করে। এর দুই মাস পরই ইকুয়েডরের প্রেসিডেন্ট লেলিন মোরেনো অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়প্রার্থীতা বাতিল করেন।

অ্যাসাঞ্জকে দূতাবাস হতে টেনে-হিঁচড়ে বের করে লন্ডন পুলিশ। উইকিলিকসের মাধ্যমে শত শত মার্কিন সরকারী গোপন নথি প্রকাশ করার পর যুক্তরাষ্ট্রে বর্হিঃসমপর্ণের আশঙ্কায় সাত বছর ধরে এই দূতাবাসের ভেতরে ছিলেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের বাবা বলেন, তাকে যেভাবে টেনে বেরা করা হয়েছিলো এটি ভয়াবহ। আমার বয়স ৭৪, কিন্তু ৪৭ বছরের অ্যাসাঞ্জকে আমার চেয়ে অনেক বেশি বৃদ্ধ লাগছিলো।

অ্যাসাঞ্জের বাবা এখন আশঙ্কা করছেন, ব্রিটেন তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।  যুক্তরাষ্ট্র সাইবার হামলার অভিযোগ এনে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করবে।

জন শিপটন বলেন, যুক্তরাষ্ট্র তার জীবনকে নিঃশেষ করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ, যে কারণ দেখিয়েই হোক তারা তাকে শেষ করে ছাড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026