শীর্ষবিন্দু নিউজ: গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার সিলেট সদর এসোসিয়েশনের উদ্যেগে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্ল্যাহ‘র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সামসুজ্জামান সাবুল, পারিছ আহমদ, আব্দুস সত্তার, সেলিম খাঁন, জিয়ার আহমদ, জামাল আহমদ, মফিজুর রব, মুর্শেদ আহমদ, লাকি বক্ত, দিলাল বক্ত, হুমায়ুন খাঁন, এলাহি বক্স এনাম, বদরুল ইসলাম ও টিপু আহমদ।
সকল বক্তারা তাদের বক্তব্যে- সিলেট শহরের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরে কাউন্সিলার আজাদের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের কাছে তাদের অভিমত ও পরামর্শ তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত অতিথি কাউন্সিলার আজাদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন, তিনি উন্নয়নের ব্যাপারে সর্বসম্মতিক্রমে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি ইউকে প্রবাসীদের সাহায্য-সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।