শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০

তারেক বেশি বাড়াবাড়ি করলে কোনদিনই তার মা ছাড়া পাবে না: লন্ডনে প্রধানমন্ত্রী

তারেক বেশি বাড়াবাড়ি করলে কোনদিনই তার মা ছাড়া পাবে না: লন্ডনে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। বুধবার লন্ডনের স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা হিথ্রো বিমান বন্দরে অবতরণ করে।

লন্ডন সময় বুধবার রা‌তে সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে যুক্তরাজ্য আওয়ামীলী‌গের সি‌নিয়র নেতা‌রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর‌তে গে‌লে তি‌নি ব‌লেন, আমরা আস‌লেই সংস‌দে শ‌ক্তিশালী বি‌রোধী দল চে‌য়ে‌ছিলাম। গত নির্বাচ‌নে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী। তারা তিন শ’ আস‌নে ছয় শ’র বে‌শি দলীয় প্রার্থী বানি‌য়ে ম‌নোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছে।

এর আগে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যকার একটি প্রকাশিত ফোন আলাপ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণ কৃত ফোন আলাপে দেখা যায় শেখ হাসিনা মোবাইল ফোনের স্পিকারে সাহায্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন, ধারণ কৃত ফোন আলাপে শেখ হাসিনা নেতা কর্মীদের হোটেলের সামনে জড়ো না হতে বলেন। তিনি বলেন হোটেলের সামনে প্রতিবার বিশৃঙ্খলার কারণে লন্ডন শহরে ভালো মানের হোটেল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন আমি চিকিৎসা শেষে আপনাদের সঙ্গে দেখা করব। তিনি আরও বলেন তারেক রহমান তার লোক লাগিয়ে আমাকে অপমানিত করতে চায় তিনি বলেন এই রকম করলে সে তার মা (খালেদা জিয়া) কে জীবনেও জেল থেকে বের করতে পারবেনা।

যেখান নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ কর্মীরা। লন্ডন বিএনপির নেতা কর্মীদের নিয়মিত অবস্থান কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি প্রধান মন্ত্রীর জন্য বিব্রতকর ছিল। প্রকাশিত ফোন আলাপে শেখ হাসিনা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে নিয়ে ক্ষুব্ধ এবং আক্রমণাত্মক বক্তব্য তার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করেন ।

লন্ডন বিএনপির নেতা কর্মীদের বিক্ষোভের মুখে শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন পৌঁছন।
ধারণ কৃত ফোন আলাপ প্রকাশের মাধ্যমে অনেক দলীয় অভ্যন্তরীণ সূত্র সামনে চলে আসায় বিব্রত কর অবস্থার সৃষ্টি হতে পারে শাসক দলের জন্য তা অনেকেই মনে করছেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  লন্ডন সময় বুধবার (১ মে) স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।  এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026