সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ১০ বাংলাদেশী নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ১০ বাংলাদেশী নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের আল সাগারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগারা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। বাংলাদেশিদের বহন করা মিনিবাসটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র জানায়, তারা সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতিমধ্যে তাদের সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026