শীর্ষবিন্দু নিউজ: সিলেট সদর এসোসিয়েশনের উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেন এমপির সাথে এক মত বিনিময় সভা লন্ডনে অনুষ্ঠিত হয়।
গত ৩রা মে শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের বর্তমান সভাপতি ও বারা অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র সেলিম উল্ল্যাহ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদ ও সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ। কোরআন তেলওয়াত করেন সংগঠনের উক্ত সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুল মুকিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেন। উক্ত মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম লস্কর, সহ-সভাপতি সামসুজ্জামান সাবুল, সহ-সভাপতি সেলিম খান, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নওশাদ নূর, কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, মেম্বারশীপ সেক্রেটারী লাভলু লস্কর, অফিস সেক্রেটারী মফিজুর রব, নির্বাহী সদস্য পারিছ আহমদ, নির্বাহী সদস্য জাবেদ ইকবাল, নির্বাহী সদস্য মমতাজুর রহমান।
এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বারা অব টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান।
উক্ত অনুষ্ঠানে সিলেট সদরের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারমধ্যে উল্লেখ্যযোগ্য- সিলেট শহরের যানযট নিরসনের জন্য বিশেষ ব্যবস্থা, সিলেট শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে হাসান মার্কেট স্থানান্তরিত করা, বিমানের সিলেট-লন্ডন ফ্লাইটে দূর্নীতি কমিয়ে পর্যাপ্ত ইকোনমি সিট বরাদ্দ, সিলেট শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলা। এবং বিশেষ করে প্রবাসীদের জমি-জমা সংক্রান্ত দখলমুক্ত করতে প্রবাসী সেল চালু।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট উন্নয়নে তার সরকার ব্যাপক কাজ হাতে নিয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিলেটের উন্নয়সে সরাসরি কথা বলে দাবী-দাওয়া আদায় করেন। এক্ষেত্রে তিনি তার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অবদান কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন।
সিলেট সদরের উন্নয়নে তিনি হাতে নেয়া বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সিলেট প্রবাসী সেল স্থাপন হবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক এর অফিসে। যা মেয়র আরিফ সরাসরি তদারকি করবেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন। সিলেটের বিভিন্ন উন্নয়নে তার এক হয়ে কাজ করায় তিনি মেয়র আরিফের প্রশংসাও করেন।
সিলেট সদর এসোসিয়েশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান- মিসেস নাজনিন সুলতানা, মিসেস মতিন, মিসেস নাজমা হোসেন। এছাড়াও সুন্দর একটি মাগ উপহার দেন শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ।