বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫

শিক্ষিকার যৌন সম্পর্ক ১০ বছর বয়সী ছাত্রের সঙ্গে

শিক্ষিকার যৌন সম্পর্ক ১০ বছর বয়সী ছাত্রের সঙ্গে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মাত্র ১০ বছর বয়সী একজন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার এক শিক্ষিকার বিরুদ্ধে।

তিনি ৩৪ বছর বয়সী এবং তিন সন্তানের মা। তার নাম ডিড্রি স্মিথ। তিনি লুইজিয়ানার লেক চার্লস চার্টার একাডেমিতে থার্ড গ্রেডের শিক্ষিকা।

ওই ছাত্রের সঙ্গে বেশ কয়েক মাস যৌন সম্পর্ক স্থাপন সহ অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধে। এ অভিযোগে মঙ্গলবার তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।

ওই স্কুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ আসার কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ডেইলি মেইল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026