রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০

ব্রেক্সিট বিড়ম্বনা কাটিয়ে ব্রিটেন-জার্মানির সম্পর্ক রক্ষায় রাজনীতিবিদদের আহ্বান জানাবেন প্রিন্স চার্লস

ব্রেক্সিট বিড়ম্বনা কাটিয়ে ব্রিটেন-জার্মানির সম্পর্ক রক্ষায় রাজনীতিবিদদের আহ্বান জানাবেন প্রিন্স চার্লস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে টাল-মাটাল সম্পর্ক চলছে ব্রিটিশ রাজনীতিবিদদের।

তাই ব্রেক্সিট বিড়ম্বনা কাটিয়ে জার্মানির সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্ক সুরক্ষার জন্য রাজনীতিবিদদের আহ্বান জানাবেন ব্রিটেনের ভবিষ্যত রাজা  প্রিন্স অব ওয়েলস’ প্রিন্স চার্লস।

ডেইলি মেইল জানায়, জার্মানি সফররত চার্লস রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে ভাষণ দেবেন ও চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের সঙ্গে দেখা করবেন। চার দিনের এই সফরে দেয়া ভাষণে চার্লস বলবেন, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্রিটেন ও জার্মানির সঙ্গে সম্পর্কে অস্থিরতা দেখা যাচ্ছে।

তিনি আরো বলবেন, ভবিষ্যত প্রজন্মের স্বার্থে ব্রেক্সিটের অনেক পরও দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে। এই সময় তিনি সফট ব্রেক্সিটের এজেন্ডাও তুলে ধরতে পারেন।

নিজের ভাষণে চার্লস উল্লেখ করবেন, অ্যাংলো-জার্মান সম্পর্কের এখন অন্তবর্তীকালীন সময় চলছে। ভবিষ্যতের জন্য দুই দেশকেই সামনে এগিয়ে যেতে হবে। আমি আশা প্রকাশ করি সামনে দিকে পরস্পরের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বাড়বে, যাতে করে দুই দেশের জন্যই নতুন সুযোগ উন্মোচিত হবে।

ডেইলি মেইল জানায়, রাজনীতিবিদদের তুলনায় বিদেশে রাজপরিবারের সদস্যদের জন্য অনেক কিছুই সহজ থাকে। তারা আলোচনার অনেক দ্বার উন্মুক্ত করতে পারেন যা রাজনৈতিকদের দ্বারা হয়ে ওঠে না।

এছাড়া রাণী এলিজাবেথ এখন আর বিদেশ সফরে না যাওয়ায় প্রিন্স চালর্সের সফরকে ব্রিটেনের রাষ্ট্রীয় সফর ও সরকারের কূটনৈতিক অস্ত্র হিসেবেই দেখা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026