মাকসুদা লিপি: এক ব্লগ পোস্টের প্রকাশিত তালিকা থেকে জানা যায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর উইনডোস ফোন থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। এনডিটিভি
সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং কোম্পানিটি জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পরে উইনডোস ফোন থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে হেয়াটসঅ্যাপ কাজ করবে না।
গেজেটস ৩৬০ কে ইমেলে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ এর এক প্রতিনিধি জানিয়েছেন, সম্প্রতি উইনডোস মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। জুন মাসে উইনডোস ফোন এর জন্য শেষ আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ।
এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত উইনডোস ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে। ২০১৬ সালে উইনডোস ফোনে ৭ এ সাপোর্ট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।