বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৮

কুলাউড়া-শাহাবাজপুর রেললাইন নির্মাণ কাজে ধীর গতি: ভারতীয় হাই কমিশনারের অসন্তোষ

কুলাউড়া-শাহাবাজপুর রেললাইন নির্মাণ কাজে ধীর গতি: ভারতীয় হাই কমিশনারের অসন্তোষ

স্বপন দেব: কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের পুনঃনির্মাণ কাজের ধীর গতির কারণে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।

তিনি রোববার নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা ও উর্ধ্বতন রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৩ সালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়া কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপনের জন্য ২০১৭ সালের ১৫ নভেম্বর রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের কালিন্দী রেল নির্মাণ প্রতিষ্ঠানের (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেটের একটি বিভাগ) সঙ্গে এই চুক্তি হয়। বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই ও ভারতের কালিন্দী রেল নির্মাণের ভাইস প্রেসিডেন্ট শারদ শর্মা চুক্তিতে স্বাক্ষর করেন।

২০১৮ সালের ১০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে রেলের পুরাতন ব্রিজ ও রেল লাইন উঠানোর কাজ শুরু হয়। কাজ শুরুর প্রায় এক বছর অতিবাহিত হলেও রেললাইন চালুর মূল কাজ অর্থাৎ ব্রিজ, স্টেশন ভবন, গোডাউন, স্টেশন ইয়ার্ড, রেলস্ট্রেক বসানোর কাজ শুরুই করেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

সরেজমিনে জানা গেছে, রোববার সকালে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। তিনি শাহাবজপুর রেলস্টেশন এলাকা পরিদর্শন করে কাজের ধীরগতি দেখে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

রেল সূত্র জানা গেছে, পুনঃনির্মাণাধিন রেললাইনের ৪৪ দশমিক ৭৭ কিলোমিটারের পুরোটাই দ্বৈত গেজ লাইনে পুনর্বাসন করা হবে। এরমধ্যে ৭ দশমিক ৭৭ কিলোমিটার লুপ লাইনের কাজ হবে। ট্রেন লাইন পুনর্বাসনের পাশাপাশি ছয়টি স্টেশনের মধ্যে জুড়ী, দক্ষিণভাগ, বড়লেখা ও শাহবাজপুর ‘বি’ শ্রেণি এবং কাঁঠালতলি ও মুড়াউল স্টেশন ‘ডি’ শ্রেণিতে পুনঃসংস্কার করা হবে।

এই রেললাইনটি চালু হলে কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করবে। লোকাল ট্রেন ছাড়াও আন্তঃনগর ট্রেন চলবে। পরবর্তী সময়ে ভারতীয় ট্রেনও এ পথ দিয়ে চলবে বলে রেলওয়ের সূত্রে জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026