শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে‘র দোয়া ও ইফতার মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে‘র দোয়া ও ইফতার মাহফিল

২০শে মে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট বাবসয়ী আলতাফ হোসেন বাইছ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক বিশিষ্ট কমিনিটি ব্যাক্তিত্ব মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি ও বিশিষ্ট বাবসয়ী আলতাফ হোসেন বাইছ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এবং রামাদান এর তাৎপর্যের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাউথ এসেক্স ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আনোয়ার হোসাইন, তিনি পবিত্র রামাদ্বান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন সিয়াম পালনের এই মাসে সকলে যেন নামাজ রোজা সঠিক মতো পালন করতে পারেন, সিয়াম তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনে সাহায্য করে, ধর্য ও ছবরের জন্য আত্নার প্রশিক্ষণ লাভ হয়, খারাফ ও অশ্লিলতা কাজ থেকে দূরে রাখে. সিয়াম পালন কারি একমাত্র আল্লাহর কাছে তার প্রতিদান পাবে, সঠিক ভাবে সিয়াম পালন করার জন্য দোয়া কামনা করা।

উক্ত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি, শুভাকাঙ্কী, কাউন্সিলার ও কমিউনিটি সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউ’কের সভাপতি আলতাফ হোসেন বাইছ এর সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।

– প্রেস বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026