মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৪

ভাল দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া

ভাল দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া

শীর্ষবিন্দু নিউজ: কোরবানি পশুর চামড়া এবারই ভাল দামে বিক্রি হচ্ছে। তবে যারা মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে চামড়া বিক্রি না করে সরাসরি ট্যানারি শিল্প সংশ্লিষ্টদের কাছে চামড়া বিক্রি করছেন শুধুই তারাই ন্যায্য মূল্য পাচ্ছেন।

দেখা গেছে, পাড়া মহল্লায় সিন্ডিকেটের মধ্যে কয়েকজন চামড়া সংগ্রহ করছেন পানির দরে। জিগাতলার মামুন ও তার ১৫ জন বন্ধু এক হয়ে নিজ মহল্লায় চামড়া সংগ্রহ করছেন। এতে করে মৌসুমি ব্যবসায়ীদের ফাঁদে পড়তে হচ্ছে চামড়া বিক্রেতাদের।

নগরীর মোহাম্মদপুর টাউন হল ও সাইন্সল্যাবে বড় পরিসরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে। এখানে তিনটি ক্যাটাগরিতে চামড়া বিক্রি করতে দেখা গেছে। দুপুরের পর চামড়ার দাম একটু কম থাকলেও সন্ধ্যার পর থেকে চামড়ার দাম বাড়তে থাকে। গরুর ভালো মানের চামড়া সর্বোচ্চ ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া মাঝারি মানের চামড়া ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০  টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর পরের ক্যাটাগরির চামড়া বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় । তবে এ দাম অনেকের ভাগ্য জোটেনি। ততক্ষণে চামড়া মধ্যসত্ত্বভোগীদের হাতে চলে গেছে।

ট্যানারির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এবার আমরা ভাল দামে চামড়া কিনছি যা বিগত ৬ থেকে ৭ বছরের মধ্যে এবারই প্রথম। আন্তর্জাতিক বাজারের তুলনায় আমরা বেশি দামে চামড়া কিনছি। ট্যানারির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও এবার আমরা চামড়া কিনতে হিমশিম খাচ্ছি। তবে যারা ট্যানারির সঙ্গে সংশ্লিষ্ট আরো অনেকেই বলেছেন, তাদের কাছে চামড়া বিক্রি করলেই ভাল দাম পাচ্ছেন। তবে হাত বদলের মাধ্যমে চামড়া যদি মৌসুমি ব্যবসায়ী বা ফঁড়িয়াদের হাতে চলে যায় তবে ন্যায্য মূল্য পাচ্ছেন না কোরবানিদাতারা। চামড়া ক্রেতারা জানান, বিগত ৫ থেকে ৭ বছরের মধ্যে এবারই চামড়ার দাম চড়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026