বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩

ভারতে মুসলিম নবজাতকের নাম নরেন্দ্র মোদি

ভারতে মুসলিম নবজাতকের নাম নরেন্দ্র মোদি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বিজেপি। তাই উত্তর প্রদেশে এক মুসলিম দম্পতি তাদের নবজাতকের নাম রাখলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি এবার ভূমিধস বিজয় পেয়েছে। এই বিজয়কে সেলিব্রেট করতে ওই দম্পতি এ কাজ করেছেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গন্ধা জেলায়। ওই সন্ধানের মা মেনাজ বেগম।

তিনি বলেছেন, তিনি চান তার ছেলে প্রধানমন্ত্রী মোদির আদর্শ অনুসরণ করে বড় হোক। তার ভাষায়, আমার ছেলে জন্ম নিয়েছে ২৩ মে। আমার স্বামী দুবাই থাকেন। তাকে আমি ফোন করলাম।

তিনি বললেন, নরেন্দ্র মোদি জিতেছেন। তাই আমি ছেলের নাম রাখলাম নরেন্দ্র মোদি। আমি চাই নরেন্দ্র মোদিজির মতো ভাল কাজ করুক আমার ছেলে এবং তার মতো সফলতা অর্জন করুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের ভূয়সী প্রশংসা করেন মেনাজ বেগম। আশা করেন, পরবর্তী সরকার যেসব পদক্ষেপ নেবে তাতে তিনি দীর্ঘমেয়াদে সুবিধা পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026