শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে ব্রিটিশ বাংলাদেশি তরুণ খুন

পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে ব্রিটিশ বাংলাদেশি তরুণ খুন

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের বাংলা‌দেশি অধ্যু‌ষিত সেন্টপল ওয়ে স্কুলের সামনে এক ব্রি‌টিশ বাংলাদেশি তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলম।

রবিবার (২৬ মে) টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ব্রি‌টিশ বাং‌লা‌দেশি নাগরিক পুরু মিয়া এই তথ্য  জানান।

এদিকে, স্যোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়– সেন্টপল ওয়ে স্কুলের সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক তরুণকে বাঁচাতে অন্যান্য কয়েকজন ব্যক্তি চেষ্টা করছেন। তাদের সবাই তখন বাংলায় কথা বলছিলেন।

মেট্রোপলিটন পুলিশ প্রচারিত বিজ্ঞপিতে জানানো হয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে কেউ কিছু দেখে থাকলে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। নিহ‌তের নাম বা প‌রিচয় এখনেও প্রকাশ ক‌রে‌নি পু‌লিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026