রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২১

বায়ু দূষণজনিত অসুস্থতায় রাষ্ট্রের বিরুদ্ধে মামলা প্যারিসের আদালতে

বায়ু দূষণজনিত অসুস্থতায় রাষ্ট্রের বিরুদ্ধে মামলা প্যারিসের আদালতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবিশ্বাস্য একটি মামলায় ফ্রান্সের এক মা ও মেয়ে তাদের শারীরিক অসুস্থতার জন্য দায়ী করেছে বায়ু দূষণকে। প্যারিসের একটি আদালতে বর্তমানে চলছে রাষ্ট্রের বিরুদ্ধে দাখিল হওয়া মামলাটি ।

বাতাসের মানের অবনতির কারণে বর্তমান বিশ্বে বাড়ছে নানা ধরনের রোগের প্রকোপ। কিন্তু দায়ী করবেন কাকে?

বিশ্বজুড়ে মানুষের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি তৈরির অন্যতম কারণ বায়ুদূষণ। দুষিত বায়ু গ্রহণের কারণে হৃদযন্ত্রের অসুখ, শ্বাসকষ্টজনিত জটিল সমস্যা, ফুসফুস সংক্রমণ ও ক্যানসারের মতো রোগে ভুগছে মানুষ।

৫২ বছর বয়েসী মা বর্তমানে অসুস্থতার ফলে কর্মবিরতিতে। তার ১৬ বছর বয়েসী মেয়ে ভুগছে হাঁপানিতে। ডাক্তারের পরামর্শে প্যারিস ছেড়ে অর্লিন্স শহরে থাকতে শুরু করেছেন তারা। ফলে চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ হিসাবে রাষ্ট্রের কাছে ১৬০,০০০ ইউরো দাবি করেছেন।

এমন মামলা অবশ্য আগেও হয়েছে। রেস্পায়ার নামের একটি বেসরকারি সংস্থা ফ্রান্সের প্রায় ৫০ জনকে বেশ কিছুদিন ধরে এমন মামলায় আইনি সহায়তা প্রদান করছে, যাতে তারা রাষ্ট্র এ বিষয়ে চাপে রাখতে পারেন ও নীতিগত বদল আনতে পারেন।

পাবলিক হেলথ ফ্রান্স এজেন্সি’র মতে, প্রতি বছরে ফ্রান্সে আনুমানিক ৪৮,০০০জন বায়ু  ‍দূষণজনিত রোগের কারণে মারা যান। সমস্যার মোকাবিলা করতে ২০১৬ সালের ডিসেম্বরে বাড়ন্ত শীত ও স্মগের পরিস্থিতিতে রাষ্ট্রে পক্ষে বসানো হয় যানবাহন চলাচলের ওপর কড়াকড়ি।

এর আগে বায়ু দুষণ প্রতিরোধে ১৯৯৭, ২০১৪ ও ২০১৫ সালে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিলো। ২০১৮ সালের মে মাসে ইউরোপিয়ান কমিশন ফ্রান্সসহ পাঁচটি দেশের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে মামলা করে।

দীর্ঘ ১২ বছর ধরে কমিশনের পক্ষে একের পর এক সতর্কবার্তা পাঠানোর পরেও বাতাসের মানোন্নয়ন বিষয়ে ফ্রান্স কর্তৃপক্ষ ছিলো নিষক্রিয়। এরপরই কমিশন সিদ্ধান্ত নেয় মামলা করার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026