শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

পশ্চিম লন্ডনে মসজিদের মুসল্লিদের উপর হামলার চেস্টা

পশ্চিম লন্ডনে মসজিদের মুসল্লিদের উপর হামলার চেস্টা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ওয়েস্ট লন্ডনের সাউথালের হেইস রোড়স্থ দারুসালাম কার্লচারাল সেন্টারের মুসল্লিদের উপর হামলার চেস্টা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৪ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে মসজিদের মুসল্লিদের উপর হ্যামার দিয়ে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি হামলার চেস্টা করে। তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অভিযুক্ত ব্যক্তি মসজিদের মুসল্লিদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এবং হ্যামার দিয়ে হামলার চেস্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026