শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭

বীর মুক্তিযোদ্ধা মালেক খানের সম্মানে মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধা মালেক খানের সম্মানে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিক এম এ মালেক খানের সম্মানে গত ৬ জুন বৃহস্পতিবার ইউকে বাংলা প্রেসক্লাব’র উদ্যোগে পুর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক রেজা ফয়সল আহমদ চৌধুরী  শোয়েবের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ থেকে আগত এম এ মালেক খানের সম্মানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট খসরু নোমান, সংগঠনের অর্থ সচিব ও বাংলা সংলাপ সম্পাদক মশাহীদ আলী, বৃটিশ বাংলাদেশী ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডাঃ আহমদ হোসেন, কবি ও কলামিষ্ট শিহাবুজ্জামান কামাল, টিভি প্রেজেন্টার জয়নাল আবদিন, প্রবাসের অন্যতম সংগঠক হাজী কলা মিয়া, গোলাপগজ্ঞ হেল্পপিং ট্রাষ্ট ফান্ডের নেতা  ও এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি সোহেল আহমদ বদরুল, কমিউনিটি সংগঠক সৈয়দ রফিকুল হক, কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া ও এফএলপির ম্যানেজার ফকির হাকিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিগত ৫০বছর ধরে মালেক খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতায়, রাজনীতিতে, রেডিও, টিভির সুরকার, গীতিকার ও নাট্যচর্চায় যুবসমাজের কল্যাণে ও সমাজসেবী হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

বক্তারা এম এ মালেক খানের দেশ, জাতি ও সমাজ উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখায় তার ভুয়শী প্রশংসা করেন ও এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026