বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১

হাত ভেঙে দেবো

হাত ভেঙে দেবো

শীর্ষবিন্দু নিউজ: আমাদের বলতে হবে, যে এটাতে (গ্রামীণ ব্যাংক) হাত দেবে আমরা তার হাত ভেঙে দেব। বৃহস্পতিবার এক নারী সমাবেশে গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপে বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস।

গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের উদ্যোগ প্রসঙ্গে বৃহস্পতিবার আয়োজিত এই সমাবেশে ড. ইউনূস বলেন,   ৮৪ লাখ মহিলার গ্রামীণ ব্যাংককে সরকার দখলে নিতে চাচ্ছে। এজন্য সরকারের সঙ্গে বিরোধ চলছে। শুধু তাই নয়, দেশকে নোবেল এনে দিয়েছে। আর এটা সরকার নিয়ে যেতে চাইছে।এটা কি আপনারা মানবেন? উপস্থিত নারীরা এ সময় সমস্বরে না বলেন।

তিলে তিলে মহিলারা এই ব্যাংক গড়ে তুলেছেন মন্তব্য করে তিনি বলেন, তারা তাদের জীবনমানের পরিবর্তন ঘটিয়েছে। ইউনূস বলেন,সরকার আমার উপর আক্রমণ করছে। আমরা গরীবদের জন্য ব্যাংক বানিয়েছি। সরকার যেমন ইচ্ছে তেমন কথা বলছে। আমাকে রক্তচোষা, ঘুষখোর, সুদখোরও বলছে। অথচ আমি গ্রামীণব্যাংকের মালিক নই, আমি সুদখোর হলাম কিভাবে? এ সময় তিনি বলেন, গ্রামীণ ব্যাংক রক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। এ ব্যাংকের গায়ে কেউ যেন একটা আঁচড়ও না লাগাতে পারে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026