শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭

রেনেসাঁ সাহিত্য মজলিসের কার্যকরী পরিষদের সভা

রেনেসাঁ সাহিত্য মজলিসের কার্যকরী পরিষদের সভা

নিউজ ডেস্ক: শনিবার ৮ জুন পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি হলে ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’এর কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহসভাপতি কবি শেখ মোহাম্মদ জাবেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সদস্য পদ নবায়ন, দ্বিবার্ষিক রিপোর্ট ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় হংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম আবুতাহের চৌধুরী, কবি দবিরুল ইসলাম চৌধুরী, মাওলানা রফিক আহমদ, কবি শাহ এনায়েত করিম, কবি শেখ মোঃ জাবেদ আলী।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সদস্য পদ নবায়নের শেষ তারিখ আগামী ২৪জুন ধার্য করা হয়। এব্যাপারে আগ্রহীদেরকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। রেনেসাঁর পরবর্তী সাহিত্য সভা আগামী ২৪শে জুন অনুষ্ঠিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026