শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭

চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে মরিয়া লেবার পার্টি

চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে মরিয়া লেবার পার্টি

শীর্ষবিন্দু নিউজ: এমপিদের বিরোধিতা করেই যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যেন চুক্তিহীন ব্রেক্সিট করতে না পারে, সেবিষয়টি নিশ্চিত করতে কনজারভেটিভদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী লেবার পার্টির এমপি’রা।

বুধবার এই সিদ্ধান্তের ওপর একটি ভোট দিতে চাপপ্রয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। ভোটে পাস করলে এমপি’দের হাতে ২৫ জুন পার্লামেন্ট পরিচালনার ক্ষমতা এসে যাবে। বিবিসি

লেবার পার্টি জানায়, যদি এই প্রচেষ্টা সফল হয় তবে ২৫ জুন এমপি’রা একটি আইন পেশ করবে যার মাধ্যমে অক্টোবরের শেষে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়ানো সম্ভব হবে।

এর আগে, কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় থাকা একাধিক প্রার্থী জানান, তারা ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও চুক্তি না হওয়ার পক্ষেই মত দেবেন।

যদিও এদেরমধ্যে ররি স্টেয়ার্ট ও মার্ক হারপার চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আশংকাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তাদেরমতে, সুনির্দিষ্ট কোনও চুক্তি না করে বেরিয়ে গেলে পরবর্তীতে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের ওপর তা মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে।

লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র স্যার কির স্টারমার বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী ইইউ থেকে চুক্তি ছাড়াই বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করলে এমপি’দের আর নীরব দর্শকের ভূমিকা পালনের সুযোগ নেই। চুক্তিহীন ব্রেক্সিটে ব্রিটিশ জনগণের ইচ্ছার কোনও প্রতিফলন নেই। আর তাই আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটি নিয়ে কোনরকম অনিশ্চয়তা না থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026