রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭

পরিবেশকর্মীকে লাঞ্চিত করে পদত্যাগের দাবির মুখে ব্রিটিশ মন্ত্রী

পরিবেশকর্মীকে লাঞ্চিত করে পদত্যাগের দাবির মুখে ব্রিটিশ মন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল: এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক ব্রিটিশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড গ্রীনপিসের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্চিত করে ব্যাপক সমালোচনা ও পদত্যাগের দাবির মুখে পড়েছেন।

এক ভিডিওতে ধরা পরে তিনি একটি আনুষ্ঠানিক নৈশভোজের অনুষ্ঠান থেকে এক জলবায়ু পরিবর্তন বিরোধী কর্মীকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন।

ভিডিওচিত্রটিতে দেখা যায়, সেই নারী পরিবেশ কর্মী ফিল্ডের পাশ দিয়ে যাওয়ার সময় তার ঘাড় ও কাঁধের মাঝখান চেপ ধরে হল থেকে বের করে দেন।

এসময় আতঙ্ক ও ব্যাথায় কাতরাচ্ছিলেন সেই নারী। এদিন ব্যাংকার ও ব্যবসায়িদের বার্ষিক আনুষ্ঠানিক নৈশভোজে লাল পোষাক পরে উপস্থিত হন বিক্ষোভকারীরা।

এই ঘটনার সময় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বক্তৃতা দিচ্ছিলেন। তার বক্তৃতার বিষয় ছিলো, ব্রেক্সিট কিভাবে ব্রিটিশ অর্থনীতিকে প্রভাবিত করবে।

বিক্ষোভকারী নারীর উপর শারীরিক নিগ্রহ চালানোর সময় ফিল্ড উচ্চস্বরে বলছিলেন, তোমরা কেউ এই নারীকে বের করে দিচ্ছো না কেনো? এসময় সেই নারী বলছিলেন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।

এই ঘটনার তদন্তে একটি মন্ত্রীপরিণদ তদন্ত কমিটি গঠিত হয়েছে। কনজারভেটিভ পার্টিল চেয়ারম্যান ব্র্যান্ডন লুইস নিশ্চিত করেছেন তাদের দল এই বিষয়ে তদন্ত করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026