বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩২

১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে বিটকয়েনের মূল্য

১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে বিটকয়েনের মূল্য

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০১৯ সালে আবারো নতুন দরবৃদ্ধির রেকর্ড স্থাপন করেছে বিশ্বের সবচাইতে পুরোনো ও প্রতিষ্ঠিত ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন।

বৃহস্পতিবারে ভার্চুয়াল মুদ্রাটি ৯ হাজার ৫৯৯ ডলার দর অর্জন করে। এদিন বিশ্বের সর্ববৃহৎ এই ডিজিটাল মুদ্রা সর্বশেষ ৯ হাজার ৩৪৮ ডলারে কার্যদিবস শুরু করে, এরপর দীর্ঘক্ষণ এই দর স্থির ছিলো।

কার্যদিবসের শেষ দিকে আকস্মিক উত্থান দেখা যায় মুদ্রাটির বাজারদরে। শেষ সময়ে ৯ হাজার ৫৯৯ ডলারের সামান্য কমে মুদ্রাটির দর।

এর আগে গত ১৮ জুন মুদ্রাটির দর কমে ৮ হাজার ৯১৯ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে একইদিন আকস্মিক চাহিদা বৃদ্ধির কারণে ফের দর বেড়ে ৯ হাজার ডলারে উন্নীত হয়।

এরপরে বিটকয়েনের দর আরো ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার রাতের লেনদেনে এটি ৯ হাজার ৪শ ডলারে উন্নীত হয়। এরপর দেড় ঘণ্টা পর সাড়ে ৯ হাজার ডলার মূল্য অর্জন করে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত মুদ্রাটি ৯ হাজার ৫২৫ ডলারে স্থির ছিলো।

কয়েনমার্কেটক্যাপ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মুদ্রাটির লেনদেন ৯শ কোটি ডলারের হয়েছে। যা বিগত ৪শ দিনের মাঝে আরেক নতুন রেকর্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026