সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২

উন্মুক্ত হচ্ছে সৌদি আরবে স্থায়ী বসবাসের সুযোগ

উন্মুক্ত হচ্ছে সৌদি আরবে স্থায়ী বসবাসের সুযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: বিদেশি নাগরিক বা প্রবাসীদের সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হচ্ছে। একই সঙ্গে সৌদি আরবে তারা সম্পত্তি কিনতে পারবেন। পরিবারের সদস্যদের ভিসা সুযোগও পাবেন। সৌদি স্পন্সর ছাড়া ব্যবসা করার সুবিধা পাবেন। সহজে দেশটিতে যাওয়া আসার সুযোগও দেয়া হবে।

তবে এজন্যে অন্তত ২ লাখ ১৩ হাজার ডলার দিতে হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান ১ হাজার কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আরব বিজনেস

এ লক্ষ্যে সৌদি আরব সরকার আবেদন পত্র জমা দেয়ার আহবান জানিয়েছে। এমনকি এক লাখ সৌদি রিয়াল দিয়ে এক বছরের জন্যে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যাবে যা প্রতিবছর নবায়ন করা যাবে। এজন্যে ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন নেওয়ার জন্যে বলা হয়েছে।

তবে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। আর্থিক সামর্থ্য সহ কোনো অপরাধের রেকর্ড থাকলে সেক্ষেত্রে আবেদন বাতিল বলে গণ্য হবে। গত মে মাসে ২০২০ সালের মধ্যে এধরনের প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অনুমোদন দেয়া হয়। সৌদি আরব ছাড়া আমিরাত বিদেশি নাগরিক বা দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্যে ১০ বছরের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026