শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাকিংহাম প্রাসাদের রান্না ঘরেও ডুকেছে ইঁদুর বাহিনী, যা শুনে আঁতকে উঠেছেন খোদ রানি দ্বিতীয় এলিজাবেথ।
ব্রিটেনের একটি পত্রিকা দাবি করেছে, বাকিংহাম প্রাসাদের রান্নঘরে প্রায়শই দেখা মিলছে ইঁদুর দলের। কর্মীরা অতিষ্ট হয়ে ডাক দিয়েছেন পোকামাকড় নিধন বাহিনীকে। তলব করা হয়েছে কাউন্সিলের বিশেষজ্ঞদের তবে তারা বিষ ছড়িয়েও বিশেষ কিছু করতে পারেননি।
কারন মেটে রঙ্গের ইঁদুর বাহিনী বিষও হজম করে ফেলছে! প্রসাদের নিচু তলার কর্মীরা বলেছেন, আসতে যেতে ইঁদুরদের দেখা আজকাল তাঁদের গা-সওয়া হয়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের দাবি, লন্ডনের বেশির ভাগ পুরোনো বাড়িতেই ইঁদুর নিয়ে সমস্যা রয়েছে। আর নিধন-বাহিনীর কিছু করতে পারছে না কারণ বিষের সঙ্গে তারা ভালই মানিয়ে-গুছিয়ে নিয়েছে।