শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২

রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের সভা অনুষ্ঠিত

রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের সভা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: সোমবার ২৪ জুন  পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি হলে ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’র এক সভা অনুষ্ঠিত  হয়।

সংগঠনের সহসভাপতি মাওলানা আবুল হাসানাত চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভার আলোচ্য সুচিতে ছিল সংগঠনের সদস্যদের নবায়ন ফরম সংগ্রহ, নির্বাচনের তারিখ নির্ধারন  এবং  সাংগঠনিক অন্যান্য বিষয়ে আলোচনা।

সভায়   বক্তব্যে রাখেন- সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা রফিক আহমদ রফিক, আলহাজ শেখ ফারুক আহমদ, আব্দুল মালিক কুটি প্রমুখ।

সবার পরামর্শক্রমে আগামী ২২ জুলাই সোমবার বিকেল ৬টায় ভ্যালেন্স রোডস্থ উডিহাম কমিউনিটি হলে রেনেসাঁর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ ঠিক করা হয়।

পরে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েল্স থেকে আগত বিশিষ্ট কবি সুরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন অতিথি কবি সুরুজ্জামান চৌধুরী, মাওলানা ইমাদ উদ্দিন, কবি শাহ এনায়েত করিম, শিল্পী আসহাব উদ্দিন আহমদ, মাওলানা আবুল হাসানাত চৌধুরী ও শিহাবুজ্জামান কামাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026