শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০

ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নিখোঁজ পূর্ব লন্ডনের শ্যাডওয়েল থেকে

ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নিখোঁজ পূর্ব লন্ডনের শ্যাডওয়েল থেকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে ব্রিটিশ-বাংলাদেশি এক মাদ্রাসাছাত্র। রাহাত হোসাইন (১৪) নামের ওই ছাত্র শ্যাডওয়েলের দারুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী।

রাহাতের বাবা মুল্লুক মিয়া শ‌নিবার লন্ডন সময় বেলা ২.৩০টার দিকে জানান, শুক্রবার বিকালে ম‌াদ্রাসা থেকে বেরুনোর পর রাহাতকে শেষ দেখা যায় শ্যাডওয়েল বাস স্টেশনে। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে।

ইতোমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্বজনরাও তাকে খুঁজছেন। মুল্লুক মিয়ার দুই পুত্রের মধ্যে রাহাত বড়। তার গ্রামের বাড়ি সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর উপজেলায়।

লন্ডন মেট্রোপলিটন পু‌লিশ রাহাতের খোঁজে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026