বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১

৫০ সহস্রাধিক ব্রিটিশ আমিরাত থেকে ফিরতে চায়

৫০ সহস্রাধিক ব্রিটিশ আমিরাত থেকে ফিরতে চায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আমিরাতে প্রবাসী ব্রিটিশ নাগরিকদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন নিজদেশে ফিরে যেতে চায়। আবুধাবি ভিত্তিক হক্সটন ক্যাপিটাল ম্যানেজমেন্টের এক পরিসংখ্যানে সহস্রাধিক ব্রিটিশ প্রবাসীদের জরিপে এধরনের তথ্য পাওয়া গেছে।

তারা এও বলছেন, ব্রেক্সিট পরবর্তী অবস্থায় ব্রিটেনের পরিস্থিতি কি হয় তা নিয়ে তাদের অজানা আশঙ্কা আরো বাড়ছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৪১ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করছেন জীবন যাত্রা আরো উন্নত করতেই তাদের ওই অঞ্চল ছেড়ে যাওয়া উচিত।

আর ১০ ভাগ ব্রিটিশ বলছেন মধ্যপ্রাচ্যে বসবাসের বিষয়টি এখনো রোমাঞ্চকর। এ্যারাবিয়ান বিজনেস

এছাড়া জরিপে ৯ শতাংশ ব্রিটিশ তাদের পরিবারের সঙ্গে বসবাসের জন্যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছেড়েছেন। হক্সটন ক্যাপিটাল ম্যানেজমেন্টের পার্টনার ক্রিস বল বলেন, এটা খুব কঠিন যে কেন ব্রিটিশ নাগরিকরা আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে চাইছে তার একমাত্র কারণ বের করা।

কিন্তু গবেষণা বলছে ব্রিটেন ছেড়েও দেশটির অনেক বাসিন্দা উন্নত জীবন যাপনের জন্যে অন্য দেশে চলে যেতে চাইছেন। এমনিতে আমিরাতে ২ লাখ ব্রিটিশ নাগরিক বসবাস করছে। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ২০ হাজার। করমুক্ত বেতনের জন্যে ২৭ ভাগ ব্রিটিশ আমিরাত পছন্দ করে থাকেন। যার ফলে ব্রিটেনের চেয়ে সহজে এবং কোনো কর জটিলতা ছাড়া আমিরাতে আয় করা যায় বলে এইচএসবিসি’র গত জানুয়ারিতে এক পরিসংখ্যান তথ্য মেলে।

ডয়েচে ব্যাংকের ওয়ার্ল্ডস প্রাইস সার্ভে বলছে, প্রবাসীরা দুবাইতে গড়ে প্রবাসী কর্মীরা ২ হাজার ৬৮ ডলার আয় করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026