শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১

ব্রিটিশ তেল ট্যাংকারের সেই ঘটনা অস্বীকার করেছে ইরান

ব্রিটিশ তেল ট্যাংকারের সেই ঘটনা অস্বীকার করেছে ইরান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে ব্রিটিশ তেল ট্যাংকারকে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরান। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরে ব্রিটিশ ট্যাংকার আটকের কোনো চেষ্টা করেনি ইরান।

জাভেদ বলেন, ব্রিটিশ তেল ট্যাংকারটি ওই এলাকা অতিক্রম করেছে, এটিই বাস্তবতা। এরপর থেকে যা কিছু বলা হচ্ছে এগুলোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। এমন কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তাদের নৌকাগুলো রুটিনমাফিক টহল কার্যক্রম পরিচালনা করছিল। কোনো বিদেশি জাহাজের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার পাঁচটি ইরানি বোট হরমুজ প্রণালির কাছে একটি ব্রিটিশ তেল ট্যাংকারকে ধাওয়া করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তেলবাহী ওই ব্রিটিশ জাহাজটিকে ধাওয়া দেয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

তবে এ নিয়ে এখন পর্যন্ত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026