শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা থামছেই না। শুক্রবার একটি বেসরকারী অভ্যন্তরীন বিমান পরিবহন সংস্থার বিমান উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পরে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ত্রিভূবন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর বলে পরিচিত। নেপালের পশ্চিমাঞ্চলের নেপালগঞ্জ শহর থেকে আসছিলো ইয়েতি এয়ারওয়েজ এর একটি উড়োজাহাজ।
বিমানবন্দরের একমাত্র রানওয়ে স্পর্শ করা মাত্র উড়োজাহাজটির চাকা পিছলে যায়। কাঠমান্ডুতে গত কয়েকদিন থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েতি এয়াওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘২ শিশু এবং ৩জন ক্রুসহ ৬৬ আরোহীই সুস্থ আছেন। সবাইকে উড়োজাহাজ থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
নেপালের র বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির একমাত্র আন্তর্জঅতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত উড়োজাহাজটি অপসারণের পরই আবার এটি খুলে দেওয়া হবে।
২০১৮ সালের ১২ মার্চ ইউএস বাংলা এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ফ্লাইট ২১১ এই বিমানবন্দরে অবতরণের সময় বিদ্ধস্ত হয়। এই উড়োজাহাজটির ৬৭ যাত্রী আর ৪ ক্রুর মধ্যে ৫১জনই মারা যান। এই ঘটনায় নিহত হন দুই চালকও। বাকি ২০জন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।