শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১

হাফিজ কামরুল ইসলামের মৃত্যুতে বিজলিনক লিমিটেডের শোক প্রকাশ

হাফিজ কামরুল ইসলামের মৃত্যুতে বিজলিনক লিমিটেডের শোক প্রকাশ

লন্ডন নর্থাম্পটন উয়েলিংবরাহ কিং ফাহাদ মসজিদ এন্ড ইসলামীক সেন্টার এর সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ব্যাবসায়ী, বিজ লিংক গ্রুপের অন্যতম পরিচালক হাফিজ কামরুল ইসলাম ১৫ জুলাই সকালে সৌদি আরবের মক্কা শহরের আন নূর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…

মরহুমের জানাযার নামাজ ১৫ই জুলাই সোমবার বাদ আসর মসজিদে হারাম মক্কায় অনুষ্ঠিত হয় এবং মাকবারাতুল মুয়াল্লায় দাফন সম্পন্ন হয়।

তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান। লন্ডন প্রবাসী হাফিজ কামরুল ইসলাম গত তিন বছর থেকে মক্কায় অবস্থান করে ব্যবসা-বানিজ্য করছিলেন। সপ্তাহ খানিক আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ব্রেইনে একটি টিউমার ধরা পড়ে। তাৎক্ষণিক অপারেশন করা হয় কিন্তু তিনি না ফেরার দেশে চলে যান।

হাফেজ কামরুল ইসলামের মৃত্যুতে বিজ লিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ব্যাবস্থাপনা পরিচালক ড: নুরুল ইসলাম বাবুল এক শোক বার্তা প্রকাশ করে বিজ লিংক গ্রুপের অন্যতম পরিচালক হাফিজ কামরুল ইসলাম এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও মরহুমের মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আল্লাহর কাছে সেই দোয়া প্রাথর্না করেন। তারা আরো বলেন হাফেজ কামরুল ইসলাম অসাধারণ এক জন ব্যক্তি ছিলেন, সবাইকে আপন করে নিতেন খুব সহজেই।

এদিকে হাফেজ কামরুল ইসলামের মৃত্যুর খবর শুনেই বিজ লিংক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ড: নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মরহুমের সিলেটের বাসায় গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানানl

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে দেশ বিদেশে অনেকের সাথে তার ব্যবসা-বানিজ্য আছে। তার সাথে কোন দেনা-পাওনা থাকলে মরহুমের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। তার স্ত্রী ও ছেলে বর্তমানে মক্কায় আছেন। মরহুমের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার শারপার গ্রামে।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026