রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭

নেদারল্যান্ডসে মুখ ঢাকা বোরকা পরলে জরিমানা গুণতে হবে ১৫০ ইউরো

নেদারল্যান্ডসে মুখ ঢাকা বোরকা পরলে জরিমানা গুণতে হবে ১৫০ ইউরো

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: আগামী পহেলা আগষ্ট থেকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ হচ্ছে মুখ ঢাকা বোরকা। দেশটির উচ্চকক্ষে এই আইন পাস করা হয়।

এতে বলা হয় স্কুল, গণপরিবহন, হাসপাতাল এবং অন্যান্য সরকারি ভবনে মুখ ঢাকা বোরকা পরা যাবে না। কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তাকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে। সিএনএন, নিউইউরোপ

তবে, মোটর হেলমেট এবং স্কি মাস্ক পরার ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। পার্লামেন্টে ৪০-৩৫ ভোটে এই বিল পাস হয়েছে বলে উচ্চকক্ষের ডানপন্থী ফ্রিডম পার্টির নেতা ও প্রেস কর্মকর্তা জার্ট রিফাজেন গণমাধ্যমকে জানান।

তিনি আরো জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। মুখ খোলা থাকলে একজন মানুষকে খুব সহজেই চেনা যায়।

জার্ট রিফাজেন এক টুইট বার্তায় জানান, অবশেষে ১৩ বছর পর ডাচ পার্লামেন্ট বোরকা নিষিদ্ধের পক্ষে রায় দিলো। নেদারল্যান্ডসে ১ কোটি ৭০ লাখ জনগোষ্ঠীর মধ্যে বোরকা পরেন ২০০ থেকে ৪০০ নারী। এই রায়ের বিপক্ষে অনেকে সমালোচনাও করছেন।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত¡ ও সমাজবিজ্ঞানের প্রফেসর অ্যানেলিস মুরস বলেন, এই আইনের ফলে অনেক নারী বাইরে বের হতে নিরুৎসাহিত বোধ করবেন। বিশেষ করে যেসব মেয়েরা স্কুলে যায়।

উল্লেখ্য, এর আগে বোরকা নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026