রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪

বরিস জনসনের নেতৃতেই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট

বরিস জনসনের নেতৃতেই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট

শীর্ষবিন্দু নিউজ: কোনো ‘যদি’ অথবা কোনো ‘কিন্তু’ নয়। ৩১শে অক্টোবরের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন থেকে বৃটেনকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেছেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেই প্রশাসন ঢেলে সাজানো শুরু করেছেন নিজের মতো করে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মে’র মন্ত্রীপরিষদে থাকা সিনিয়র অনেক মন্ত্রীকে তিনি বাদ দিয়েছেন অথবা তারা পদত্যাগ করেছেন।

অন্যদিকে বরিস জনসন নিজের মতো করে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছেন। এক্ষেতে ব্রেক্সিট ইস্যুতে শীর্ষ স্থানীয় অবস্থানে থাকা ব্যক্তিদের তিনি বেছে নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রীপরিষদকে নিয়ে প্রথম বৈঠকে বসার কথা রয়েছে বরিস জনসনের।

এরপরই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন হাউস অব কমন্সে। বুধবার তিনি ব্রেক্সিটপন্থিদের মধ্যে পদ বিতরণ করেন। তাতে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডমিনিক রাব। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রীতি প্যাটেল।

অন্যদিকে তেরেসা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে করা হয়েছে চ্যান্সেলর। প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জেরেমি হান্ট। তিনি ছিলেন তেরেসা মে সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সহ তেরেসা মে সরকারের মন্ত্রীপরিষদের অর্ধেকের বেশি হয়তো পদত্যাগ করেছেন না হয় তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

নতুন সরকারে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী করা হয়েছে স্টিফেন বারক্লে’কে। ডুসি অব ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর এবং চুক্তিবিহিন ব্রেক্সিট পরিকল্পনাকারী হিসেবে নিয়োগ করা হয়েছে মাইকেল গভকে। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বেন ওয়ালেস। আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিজ ট্রুস। স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ম্যাট হ্যানকককে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাভিন উইলিয়ামসন।

নিকি মর্গানকে করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। ব্যবসা বিষয়ক মন্ত্রী করা হয়েছে আন্দ্রেয়া লিডসমকে। ওয়ার্ক অ্যান্ড পেনশন বিষয়ক মন্ত্রী করা হয়েছে আম্বার রাডকে। হাউজ অব কমন্সের নেতা বানানো হয়েছে জ্যাকব রিস-মগকে। কিন্তু তাকে এ পড়ে নিয়োগ দেয়ার পরই জ্যাকব রিস-মগ নতুন মন্ত্রীপরিষদ প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করছেন, এতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষের লোকজন বেশি।

তিনি আইটিভিকে বলেছেন, যেসব মানুষ ৩১ শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পাদনের জন্য শুধু প্রস্তুত তাদেরকে নিয়ে গঠন করা হয়েছে এই মন্ত্রীপরিষদ। এ জন্য একটি নতুন টিম গঠন করা প্রয়োজন। তিনি বলেন, ব্রেক্সিট ইস্যুতে ২০১৬ সালে যে গণভোট হয়েছিল তাতে বৃটেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাখার পক্ষে ছিলেন সাজিদ জাভিদ ও মিসেস লিজ ট্রুস। তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে।

এ বছর ২৯ শে মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল বৃটেনের। কিন্তু সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিট বিষয়ক তিনটি চুক্তি এমপিরা প্রত্যাখ্যান করার পর ওই সময়সীমা বর্ধিত করে ৩১ শে অক্টোবর করা হয়েছে। এ অবস্থায় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

তেরেসা মে’র মন্ত্রীপরিষদের ১৭ জন সিনিয়র মন্ত্রী তার মন্ত্রীপরিষদে নেই। তাদেরকে হয়তো বরখাস্ত করা হয়েছে অথবা তারা পদত্যাগ করেছেন। তেরেসা মে’র পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, তাকে বিকল্প কোনো দায়িত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026