শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: নেদারল্যান্ডসের পর জার্মানিতে বোরকা নিষিদ্ধের পক্ষে খ্রিস্টিয় গণতান্ত্রিক দলের সদস্যদের সঙ্গে কণ্ঠ মেলালেন দলটির উপনেতা উলিয়া ক্ল্যোকনের। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
খবরে বলা হয়, প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসের দেখাদেখি অ্যাঙ্গেলা মের্কেলের খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটও জার্মানিতে বোরকা বন্ধের দাবি জানিয়ে আসছে। ক্ষমতাসীন দলটির দ্বিতীয় নেতা এবং রাইনলান্ড-পালাটিনাটে রাজ্যের দলপ্রধান উলিয়া ক্ল্যোকনের বলেছেন, মুসলিম নারীদের মর্যাদা রক্ষায় জার্মানির উচিত নিজস্ব ড্রেসকোড নির্ধারণ করে দেয়া।
তিনি আরো বলেন, শুধু এক টুকরো কাপড়ের বিষয় নয় এটি। এর মধ্য দিয়ে মুসলিম নারীদের ভাবমূর্তি ফুটে ওঠে। মের্কেল সরকারের এই কৃষিমন্ত্রী আরো বলেন, আমাদের আইন খুব পরিষ্কার। নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।